পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।

পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও মুক্তির রজনী হচ্ছে শবেবরাত।

আল্লাহ তা’আলা শবেবরাতের রাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং অবিশ্বাসী বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। রিজিকপ্রার্থীদের তিনি রিজিক দান করেন, বিপদগ্রস্তকে তিনি বিপদমুক্ত করেন।’

তিনি বলেন, ‘ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে। নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন। এই রাতে মুমিন-মুসলমানরা সরল-সোজা পথে ও নিষ্কলুষ জীবনযাপনের কামনায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন।’

তিনি বলেন, ‘এই পবিত্র রাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত। শবেবরাত সৌভাগ্যের রজনী, যা আলোকোজ্জ্বল ও মহিমামণ্ডিত। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের বারিধারা। আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাব। এ জন্য আল্লাহর নিকট ধৈর্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026