গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি ঐক্য জোটের প্রার্থী জোনায়েদ সাকি চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। প্রতিটি পথসভা ও উঠান বৈঠকে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী, বৃদ্ধ ও সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় তিনি উপজেলার দূর্গারামপুরে পথসভা করছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার প্রত্যন্ত এলাকা বাহেরচর ইউনিয়ন থেকে শুরু করেন প্রচারণা। সেখানে ২০টিসহ সদর পৌর এলাকায় প্রায় অর্ধ শতাধিক ছোট বড় পথসভা, জনসভা, বাড়ি বাড়ি গিয়ে মাথাল মার্কার জন্য ভোট প্রার্থনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সদর ইউনিয়নের সরিষার চরে জুলাই গণ-অভ্যুত্থানের নিহত শহীদ ইসমাইলের কবর জিয়ারত ও বাহেরচরে শিশুদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেওয়া।

সোমবার দিনব্যপী গ্রাম থেকে ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ম. ম ইলিয়াছ, ভিপি নাজমুল, আমিরুল ইসলাম সাজ্জাদ, মতিয়ুর রহমান জালু, লুৎফর রহমান লাতু, নাজির হোসেন ভেন্ডার, কামাল হোসেন মোক্তার, জয়নাল আবেদীন, ছাত্রদল নেতা আবু কালাম, লিটন সরকার এবং বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পথসভাগুলোতে জোনায়েদ সাকি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দেশের সার্বিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে এমন পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার কমানোর ওপর জোর দিতে হবে। তিনি বলেন, গ্রামীণ ও শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে ব্যবসা-বাণিজ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

দূর্গারামপুরে গ্রামে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাকি বলেন, শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা, যা কর্মসংস্থান এবং উদ্ভাবন বৃদ্ধিতে সাহায্য করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, দারিদ্র্য হ্রাস করা এবং একটি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026