তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম

'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে হ‍্যাঁর পক্ষে ঘোষণা দিলেও; তৃণমূলের নেতাকর্মীরা না'র পক্ষে ক‍্যাম্পেইন করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর পার্কের মোড়ে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে 'হ্যাঁ'-এর পক্ষে গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে; যারা শহীদ আবু সাঈদসহ সকল বীর শহীদের রক্তের সাথে বেঈমানি করবে তাদের এদেশে রাজনীতি করতে দেয়া হবে না। ‎যারাই সরকার গঠন করবে তাদের জবাদিহিতা থাকতে হবে; আমরা কাউকে নব‍্য ফ‍্যাসিস্ট হয়ে উঠতে দিবো না। ‎স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না; দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।
এ সময় একটি দলকে হুশিয়ারি দিয়ে ডাকসুর ভিপি বলেন, যারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বন্ধ করতে চায়; তাদেরকে ১২ তারিখ ব‍্যালটের মাধ্যমে লাল কার্ড দেখাবে বাংলাদেশের মানুষ। হ‍্যাঁর পক্ষে গণভোট দিয়ে ফ‍্যাসিবাদী কায়েমকে নৎসাত করার আহ্বান জানান তিনি।
এর আগে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের আয়োজনে 'হ্যাঁ'-এর পক্ষে গণজমায়েতে চাকসুর জি এস সাঈদ বিন হাবিব বলেন, শাহাবাগে মব সৃষ্টি করে কত নোংরামি করা যায় সেটা দেখেছি। গণভোটে হ‍্যাঁ জিতেলে আওয়ামীলীগের মত আর কোন ফ‍্যাসিস্ট জন্ম নিবেনা। ক্ষমতার স্বপ্নে বিভর বিএনপি চাঁদাবাজি নিয়ে ব‍্যস্ত। ৫ আগষ্টের বিএনপি পাথর দিয়ে মানুষ হত‍্যা করেছে; বিএনপি এখন ধর্ষক দলে পরিনত হয়েছে। বিএনপি বাধ‍্য হয়ে হ‍্যাঁর পক্ষে কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যারা জুলাই বিপ্লব নিজের চোখে দেখে নাই; তারা তো হ‍্যাঁর বিপক্ষে থাকবে।

একটি দলকে ঈঙ্গিত করে রাকসুর ভিপি বলেন, বাংলাদেশের মানুষের পালস বুঝতে আপনারা সবসময় ভুল করেছেন। জাতীয় সংসদে একটি দল মানুষকে বোকা বানাতে চায়; আমরা সেটা হ‍্যাঁর পক্ষে ভোট দিয়ে আর হতে দিবো না।
'হ্যাঁ'-এর পক্ষে ভোট দিতে গণজমায়েতে সাধারণ মানুষদের আহবান জানিয়েছেন ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসু-র নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026