© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ!

শেয়ার করুন:
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
শাহরুখ খান এবং মালাইকা অরোরার সেই বিখ্যাত গানের কথা মনে আছে? ২৮ বছর আগের সেই গানের এবং শাহরুখ ও মালাইকার নাচের কথা এখনও ভোলেননি অনুরাগীরা। কিন্তু শোনা যায়, প্রথমে এই গানে পা মেলানোর কথাই ছিল না মালাইকার। সম্প্রতি এই তথ্য ফাঁস করলেন পরিচালক ফরাহ খান।

পরিচালক ফরাহ জানিয়েছেন, মালাইকার আগে অনেকজনকে এই বিশেষ গানের জন্য বলা হয়েছিল। তিনি যোগ করেন, “অনেককে বলেছিলাম আমরা। কিন্তু শুটিংয়ের এক সপ্তাহ আগেও কাউকে রাজি করাতে পারিনি। তার পর সটান মালাইকাকে ফোন করি। তখনও আমি জানতাম না, ও নাচ করতে পারে কি না। খালি এটুকু জানতাম, এই গানের জন্য ওর লুক খুবই মানাবে।” পরিচালক মণি রত্নম শেষ পর্যন্ত বাধ্য হয়ে জানিয়েছিলেন, যাকে খুশি নিয়ে আসতে।

এখনও অনেক অনুষ্ঠানে এই গানের তালে পা মেলাতে দেখা যায় অনেককে। মালাইকা নিজেও অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই গান তাঁর জীবনের বড় অংশ জুড়ে থেকে যাবে। এই মুহূর্তে বলিপাড়ার অন্যতম আলোচিত অভিনেত্রী মালাইকা। এই গানের পরে আরও নানা ধরনের গানে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। যদিও কাজের থেকেও বেশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা মায়ানগরীতে।

কেএন/টিকে

মন্তব্য করুন