শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে ভিন্নধর্মী রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তার উদ্যোগে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে জনপদের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ধারাবাহিক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এসব সমাবেশে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। 

জানা যায়, আগামী ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আর.সি. উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর বাজার) প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। একই কর্মসূচির অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাল্লার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দিরাই পৌরসভার মিনি স্টেডিয়ামে গণসমাবেশ আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রতিযোগিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক চর্চা ও মতপ্রকাশের সুযোগ তৈরি করাই এই গণসমাবেশের মূল উদ্দেশ্য। এ কারণে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি আগামী ৫, ৮ ও ৯ ফেব্রুয়ারি আমাদের জনসভায় উপস্থিত হয়ে সবাই নিজেদের বক্তব্য তুলে ধরবেন। দিরাই-শাল্লায় একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক এই প্রত্যাশাই আমাদের।

তিনি আরও বলেন, প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিদের অংশগ্রহণ দিরাই-শাল্লায় সহনশীল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এ বিষয়ে সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাছির চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠজন রুদ্র মিজান জানান, এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। শিশির মনির চাইলে দাওয়াত দিতেই পারেন, কিন্তু তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হতেন, তাহলে আমরা সেখানে যেতাম। 


ইউটি/টিএ
 

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৃণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026