রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য!

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। সিরিজ, সিনেমা থেকে মেগা সব মাধ্যমেই বহু বছর ধরে নিজের দাপট বজায় রেখেছেন তিনি। তবে কাজের পাশাপাশি নায়কের ব্যক্তিগত জীবনও বারবার উঠে আসে চর্চার কেন্দ্রে। বিশেষ করে অভিনেত্রী সুস্মিতা দে-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন এখন বেশ জোরালো।

এরই মাঝে হঠাৎ করে সাহেবের একটি পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে অনুরাগীদের মনে। অভিনেতা লিখেছেন, ‘যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।’ স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয় এই বার্তা কার উদ্দেশে? সুস্মিতার সঙ্গেই কি কোনও মনোমালিন্য?

প্রসঙ্গত, সাহেবকে সর্বশেষ দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-য়। এই মেগাতেই তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সুস্মিতা দে। ধারাবাহিক চলাকালীন সময় থেকেই দু’জনের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও এখনও পর্যন্ত তাঁরা কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে নায়িকার জন্মদিনে সাহেবের ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং মধ্যরাতে অনুরাগীদের সঙ্গে সুস্মিতার জন্মদিন উদযাপন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। বর্তমানে সুস্মিতা বাইরে ঘুরতে গিয়েছেন, আর সেই সময়েই সাহেবের এমন পোস্ট স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে।



তবে এই জল্পনায় নিজেই ইতি টানলেন সাহেব। তিনি স্পষ্ট করে জানান, এই পোস্ট কোনও সম্পর্ক বা প্রেম নিয়ে নয়। সোমবার বিকেলে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লেখেন, ‘আমি সব সময় আমার অনুরাগীদের পরিবারের মতো মনে করি এবং তেমনভাবেই ব্যবহার করি। কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।’ অর্থাৎ, কিছু অনুরাগীর উদ্দেশেই এই মন্তব্য। যদিও ঠিক কোন কারণে তাঁর বিশ্বাসে আঘাত লেগেছে, সে বিষয়ে কিছুই খোলসা করেননি অভিনেতা।

কাজের দিক থেকে বললে, ‘কথা’ ধারাবাহিকের শেষ শ্যুটিং হয়েছিল গত বছরের পুজোর পঞ্চমীতে। এরপর একই প্রযোজনা সংস্থার উদ্যোগে সাহেব ও সুস্মিতাকে একসঙ্গে দেখা গিয়েছিল মঞ্চনাটক ‘সিরাজ অ্যান্ড…’-এ। সম্প্রতি শোনা যাচ্ছে, খুব শিগগিরই ছোট পর্দায় ফিরছেন সাহেব। তবে সেই ধারাবাহিকে তাঁর বিপরীতে থাকছেন না সুস্মিতা। নতুন মেগায় নায়কের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’-এর নায়িকা, পর্দার গীতা ওরফে হিয়া মুখোপাধ্যায়।

এখন দেখার, সাহেবের এই রহস্যময় পোস্টের পেছনের পুরো গল্প আদৌ সামনে আসে কিনা।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026