ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা

কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছিল আলবাসেতে। তবে কোয়ার্টার ফাইনালে আরেক জায়ান্টের বিপক্ষে পেরে উঠলো না স্পেনের দ্বিতীয় বিভাগের দলটি।

লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কোয়ার্টার ফাইনালে আলবাসেতেকে ২-১ গোলে হারালো কাতালান ক্লাবটি।
 
এদিন ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে বক্সের ভেতর বাঁ পায়ের শটে গোল করেন তরুণ তারকা ইয়ামাল। ক্লাব পর্যায়ে এটি ছিল তার শেষ ছয় ম্যাচে পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আরাউহো। ৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে গোল করেন উরুগুয়ের এই ডিফেন্ডার। মানসিক স্বাস্থ্যজনিত কারণে গত বছর কিছুদিন বিরতিতে থাকার পর এটি ছিল তার প্রথম গোল।
 
শেষদিকে চাপ বাড়ায় আলবাসেতে। ৮৪তম মিনিটে তাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ৮৭তম মিনিটে হাভি মোরেনোর গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। কিছুক্ষণ পর ফেরান তোরেসের একটি গোলও অফসাইডে বাতিল হলে ব্যবধান বাড়ানো হয়নি বার্সেলোনার। যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আলবাসেতে, তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন জেরার্দ মার্তিন।
 

ম্যাচ শেষে বার্সেলোনা ডিফেন্ডার আরাউহো বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। কোপার ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত খোলা থাকে। তারা এক গোল পেয়ে শেষদিকে ঝাঁপিয়ে পড়ে, যা স্বাভাবিক। দল ভালোভাবে পরিস্থিতি সামলেছে। আমরা সেমিফাইনালে উঠেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
 
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার এটি শেষ ১৭ ম্যাচে ১৬তম জয়। একমাত্র হারটি এসেছে গত মাসে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। টানা চার মৌসুম কোপা দেল রের শেষ চারে জায়গা করে নেয়া বার্সেলোনা গত মৌসুমে ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল। এই ম্যাচে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বিশ্রাম দিয়েছিলেন রাফিনিয়া, গাভি ও পেদ্রিকে।
 
এর আগে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছিল আলবাসেতে। তার আগে রাউন্ড অব ৩২-এ তারা বিদায় করেছিল লা লিগার ক্লাব সেল্তা ভিগোকেও। বর্তমানে দ্বিতীয় বিভাগে ১২ নম্বরে থাকা আলবাসেতে সর্বশেষ ১৯৯৪-৯৫ মৌসুমে কোপার সেমিফাইনাল খেলেছিল।
 
আলবাসেতের গোলদাতা মোরেনো বলেন, ‘আমরা গর্বিত। কে ভেবেছিল আমরা সেল্তা, রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার বিপক্ষেও এমন লড়াই করতে পারব?’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026