রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

ইসলামী আন্দোলন 

বিকেল ৩টায় পুরান পল্টনের আইএবি মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

জামায়াতে ইসলামী

সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বিএনপি

দুপুর ১২টায় বরিশালের বেলস পার্কে সমাবেশে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি।

দুপুর ২টায় হাতিরঝিল অ্যাস্ফিথিয়েটার পেশাজীবী আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বেলা ১১টায় গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পেশাজীবী মিছিল হবে। দুপুর ১২টায় ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

সকাল ৯টায় বগুড়ার গোকুল ইউনিয়নে বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রেজাউল করিম বাদশা।

সংবাদ সম্মেলন

দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেস্টার রুট স্থগিতের সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর না করে স্থগিত রাখার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিতভাবে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করবে যুক্তরাজ্য বিএনপি। এতে বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

নির্বাচনী প্রচারণা

বিকেল সাড়ে ৩টায় ঢাকা উদ্যান থেকে শ্যামলী পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।

দক্ষিণ পাইকপাড়ায় বিকেল ৩টায় নারী সমাবেশে যোগ দেবেন ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। বিকেল ৪টায় কল্যাণপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর ঢাকা-১৪’ সমাবেশে যোগ দেবেন তিনি। পরে সন্ধ্যা ৬টায় হজরত শাহ আলী মডেল হাই স্কুল প্রাঙ্গণ সমাবেশে যোগ দেবেন তুলি।

সকাল ১০টায় পল্লবী ৫ নম্বর ওয়ার্ড আদর্শ নগর এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

দুপুর ১২টায় মাটির মসজিদ এলাকায় নির্বাচনী অফিস পরিদর্শন এবং মৌলভীরটেক ও বউবাজার এলাকায় গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে চৌধুরীপাড়া নুর মসজিদে সালাতুল জোহর আদায়, নির্বাচনী অফিস পরিদর্শন ও পশ্চিম হাজিপাড়া এলাকায় গণসংযোগ করবেন তিনি। বিকেলে রিয়াজবাগ মসজিদে সালাতুল মাগরিব আদায় করবেন নাহিদ। সন্ধ্যা ৬টায় মাটির মসজিদ চৌরাস্তায় উঠান বৈঠক করবেন তিনি। রাতে সবুজবন নুর টাওয়ার মসজিদে এশার নামাজ আদায় করবেন এনসিপির আহ্বায়ক। পরে মালিবাগ জামেয়া মসজিদের পূর্ব গেটে উঠান বৈঠক করবেন তিনি।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026