ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম!

ভেনেজুয়েলায় মজুত থাকা ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল বিশ্বের মোট তেলের মজুতের প্রায় পাঁচ ভাগের এক ভাগ। যুক্তরাষ্ট্রের বর্তমান মজুতের চেয়ে এটি প্রায় পাঁচ গুণ বড়। আল-জাজিরার সাম্প্রতিক এক বিশ্লেষণে এই বিশাল পরিমাণ তেলকে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে তিনটি ভিন্ন মডেলে তুলে ধরা হয়েছে।

এই তেল যদি একটি ট্যাংকে রাখা হয়, তাহলে এর আকার ও আয়তন কেমন হবে?

কল্পনা করুন, ভেনেজুয়েলার সব তেল একটি মাত্র সিলিন্ডার আকৃতির ট্যাংকে রাখা হয়েছে। তবে সেই ট্যাংকের আকার হবে ১ দশমিক ৬ কিলোমিটার (১ মাইল)। অর্থাৎ নিউ ইয়র্কের বিখ্যাত ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ ভবনের মতো তিনটি ভবন একে অপরের ওপর দাঁড়ালে যত লম্বা হবে, এই ট্যাংকটি হবে ঠিক ততটাই উঁচু।

এর ব্যাস হবে ৬ দশমিক ২ কিলোমিটার (প্রায় ৪ মাইল)। ট্যাংকটি যদি নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে বসানো হয়, তবে এটি পুরো শহরের অর্ধেক এলাকা ঢেকে ফেলবে।

এই তেল দিয়ে কয়টা স্টেডিয়াম পূর্ণ করা যাবে

যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্টেডিয়াম হলো ‘মিশিগান স্টেডিয়াম’ (বিগ হাউস), যেখানে ১ লাখ ৭ হাজার মানুষ বসতে পারে। ভেনেজুয়েলার ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল দিয়ে এ রকম ৬৪ হাজারটি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ করা সম্ভব।

তবে এই তেল ঢালার প্রক্রিয়াটি হবে বেশ কঠিন। কারণ ভেনেজুয়েলার তেল অনেকটা ‘আলকাতরা’র মতো ঘন এবং আঠালো। এটি সাধারণ তেলের চেয়ে অনেক বেশি ঘন হওয়ায় তা উত্তোলন ও শোধন করা বেশ ব্যয়সাপেক্ষ।

আপনার গাড়ি কত দূর চলবে?

এক ব্যারেল (১৫৯ লিটার) অপরিশোধিত তেল থেকে শোধনের পর প্রায় ৭৩ লিটার পেট্রল পাওয়া যায়। এক ব্যারেল তেল দিয়ে একটি পিকআপ প্রায় ৭৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে (যেমন: নিউ ইয়র্ক থেকে ওহাইও পর্যন্ত)।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ৯০ লাখ ব্যারেল পেট্রল খরচ হয়। ভেনেজুয়েলার পুরো তেল যদি পেট্রলে রূপান্তর করা হয়, তবে তা দিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান সব যানবাহন টানা ৪০ বছর চালানো সম্ভব।

এই তেলের আর্থিক মূল্য কত?

বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ভেনেজুয়েলার তেলের মান (যাতে সালফার বেশি থাকে) বিবেচনা করলে এর আর্থিক মূল্য চোখ কপালে ওঠার মতো। যদি প্রতি ব্যারেল ৪৫ ডলার দরে বিক্রি হয়, তবে এর মোট দাম দাঁড়াবে ১৩.৬ ট্রিলিয়ন ডলার। যদি দাম ৫৫ ডলার হয়, তবে এর মূল্য হবে ১৬.৬৬ ট্রিলিয়ন ডলার।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে তেলের বাজারদর অনুযায়ী এই মজুতের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৭.৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভেনেজুয়েলার এই বিশাল তেল সম্পদ কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি একটি শক্তিশালী ভূ-রাজনৈতিক হাতিয়ার। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর এই তেলের নিয়ন্ত্রণ এখন বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করছে।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026