বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব

মাঠে নেতাকর্মীদের ঢল বাড়ছেই। দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়ছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ৬টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

মাঠে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষের প্রতীক ও দলীয় রঙে সেজেছে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন আর স্লোগানে পুরো সমাবেশস্থলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

‎ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকেই ফজরের নামাজ শেষ করে মাঠে অবস্থান নেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করছেন।

‎ঝালকাঠি থেকে আসা ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতা বরিশালে আসছেন। তরুণদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, আজকের জনসমাগমই তার প্রমাণ। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে সকাল ৫টায় নৌপথে রওনা দিয়ে সমাবেশে যোগ দেন স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা। তিনি বলেন, কষ্ট হলেও কোনো অভিযোগ নেই। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা সবাই মাঠে আছি।

‎বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকা থেকে আসা মহিলা দলের কর্মী নাজমা বেগম বলেন, নারীরাও এই আন্দোলনের অংশ। শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়েই আমরা এসেছি।

‎সমাবেশস্থলে প্রস্তুতিরও কোনো ঘাটতি নেই। মাঠের উত্তর পাশে বড় মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে।
‎বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। গতকাল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়।
‎রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমীর Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026