শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।


নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।


গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সেই আসনের নির্বাচন বাতিল করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই পরিস্থিতিতে আইন অনুযায়ী নতুন করে তফসিল দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সচিব এটিও পরিষ্কার করেছেন যে যারা আগের বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের কোনো প্রয়োজন হবে না। 


এতে আরো বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনে এখন নির্বাচন কমিশন নতুন তফসিল দেবে।


এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।


উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণার বিধান রয়েছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026
img
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম Feb 04, 2026
img
থিয়েটার ছেড়ে কি সরাসরি ওটিটিতে আসছে আলিয়া ভাটের ‘আলফা’! Feb 04, 2026