মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান

বর্তমান সময়ের তরুণ প্রজন্মের হার্টথ্রব সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। নিজের লুক থেকে শুরু করে কাজের ধরণ সবখানেই তিনি বজায় রাখেন এক ধরনের নিজস্বতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত পছন্দ, সহ-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং আসন্ন প্রজেক্ট নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

লুক নিয়ে কাটছাঁট নয় নিজের বাহ্যিক অবয়ব নিয়ে বেশ সপ্রতিভ প্রীতম। তিনি বলেন, ‘আমার আসলে চেহারা একটু দাড়ি এবং একটু বড় চুল রাখলে খুব ভালো লাগে। এটা সবাই জানে যে আমি আমার বড় চুলটা খুব পছন্দ করি। যে কারণে আমি আসলে সবসময় বড় চুল রাখি।’

বড় কোনো পরিবর্তন এখনই না আনলেও ভবিষ্যতের জন্য একটি চমক জমিয়ে রেখেছেন তিনি। প্রীতমের কথায়, ‘খুব একটা বেশি পরিবর্তন আমরা করছি না, আমি যেরকম আছি সেরকমই থাকব মোস্ট লাইকলি।’



নতুন একটি প্রজেক্টে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন প্রীতম। প্রচণ্ড রোদে শুটিং করার অভিজ্ঞতার পাশাপাশি সহ-শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। প্রীতম বলেন, ‘মেহজাবীনের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা ইজ ওয়ান্ডারফুল সো ফার।’

‘আমরা অনেক রোদে শুটিং করছি এন্ড শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। আমার মনে হয় আমি খুবই লাকি যে ওনার মতো একজন অভিনেত্রীকে আমি পেয়েছি এই প্রজেক্টের জন্য।’

আসন্ন প্রজেক্টে প্রীতম হাসানকে একদম ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। তবে তিনি বিদেশি বা দেশি কোনো আইকনিক চরিত্রের হুবহু অনুকরণ করতে চান না। বরং অনুপ্রেরণা নিয়ে নতুন কিছু সৃষ্টিতে তার আগ্রহ।

প্রীতম জানান, ‘আমরা জেমস বন্ড করতে পারব না, আমরা মাসুদ রানাও হয়তো করতে পারব না। বাট আমরা যেটা করতে পারি, আমরা হয়তো বা নতুন একটা চরিত্রকে তুলে ধরতে পারি।’

এমআর/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026