শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে
জানাজায়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম মাছুম।

এর আগে মরহুমের স্মরণে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতারাসহ বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় শ্রীবরদী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ গত ২৮ জানুয়ারি চেয়ারে বসাকে কেন্দ্র করে কয়েক দফায় জামায়াত-বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সেনা সদস্য, সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত দুইশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রেজাউল করিম। এর ঠিক ৬ দিনের মাথায় আজ কিডনি জনিত রোগে মারা গেলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল।

তার মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026