বলিউডের আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ফেব্রুয়ারি মাসের শুরুতেই মুম্বই ছেড়ে বারাণসীর পথে রওনা হয়েছেন। অতীতের বিতর্ক ও বিভিন্ন সংবাদ শিরোনামের ছায়া দূরে সরিয়ে এইবার তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার খোঁজে ব্যস্ত ছিলেন। বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখেছেন জ্যাকলিন, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছেন এবং মণিকর্ণিকা ঘাটসহ বিভিন্ন গঙ্গা ঘাটে সময় কাটিয়েছেন।
শহরের প্রান্তে মাস্ক পরে ঘুরে বেড়ানো জ্যাকুলিন তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের সালোয়ার পরে তিনি সেলফি তুলছেন। এছাড়া কাশীর বিখ্যাত চাটের স্বাদও নিয়েছেন এবং কপালে ত্রিপুন্দ্রা পরেছেন। মন্দির থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জ্যাকলিন বলেন, বারাণসী তার প্রত্যাশার চেয়ে সুন্দর, এখানে শান্তি বিরাজ করছে এবং হর হর মহাদেব।
পুজো শেষ করে মন্দিরপ্রাঙ্গনে জনতার ভিড়ের মধ্যে সেলফি তোলার হিড়িক পড়েছিল, শেষ পর্যন্ত পুলিশের সাহায্যে তিনি নিরাপদে বের হতে পারেন। যদিও জ্যাকলিন শুধুই বেড়াতে গিয়েছেন নাকি কোন ছবির শুটিংও হয়েছে, তা স্পষ্ট নয়। তবে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো থেকে বোঝা যাচ্ছে, ধর্মে মতি হয়েছে অভিনেত্রী।
পিআর/টিকে