© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী!

শেয়ার করুন:
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
টলিপাড়ায় সুখবর ছড়ালো চক্রবর্তী পরিবারের অন্দরে। দিদি চিত্রাঙ্গদা শতরূপা মা হতে চলেছেন। তার খবরে খুশি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, যিনি শীঘ্রই মাসি হতে চলেছেন। বিয়ের চার বছর পর নতুন অতিথির আগমনের গুঞ্জন টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।



চিত্রাঙ্গদা এবং সম্বিত চট্টোপাধ্যায় ২০২২-এর শেষে বিয়েবন্ধনে আবদ্ধ হন। করোনার কারণে তাদের বিয়ের পরিকল্পনা এক বছর পিছিয়ে গিয়েছিল। বিয়ের পর বেশির ভাগ সময় মুম্বইতে অবস্থান করেছেন চিত্রাঙ্গদা। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। এই নতুন জীবনধারার সূচনা নিয়ে আনন্দবাজার ডট কম-কে তিনি জানান, “এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” চিত্রাঙ্গদার শ্বশুরমশাই পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ও এই বিষয়ে সরাসরি কিছু বলেননি।

পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যেই নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন। টলিপাড়ায় এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনুরাগীদের মধ্যে খুশির প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পিআর/টিকে


মন্তব্য করুন