বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে চলমান দুঃশাসন, ভোটাধিকার হরণ, গণতন্ত্রের সংকট এবং জনগণের ন্যায্য, অধিকার বঞ্চিত হওয়ার বাস্তবতায়- কেন্দ্রীয় জোট বা সমঝোতা থাকার কারনে মুরাদনগর উপজেলায় গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পারস্পরিক আলোচনা, বোঝাপড়া ও দায়িত্বশীল রাজনৈতিক উপলব্ধির ভিত্তিতে জোটবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়। এটি একটি গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকে জন্ম নেওয়া ঐক্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিভক্তি নয়, ঐক্যই জনগণের শক্তি। আর সেই শক্তির মাধ্যমেই অন্যায়ের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করা সম্ভব। এই জোট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে নয়। এটি মুরাদনগরের মানুষ, দেশের মানুষ এবং গণতন্ত্রের পক্ষে নেওয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ।

মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী সকল শক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঐক্যের পাশে থাকুন, গণতন্ত্রের পাশে থাকুন। মুরাদনগর উপজেলার গন অধিকার পরিষদের ছাত্র-যুব শ্রমিক অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং গনঅধিকার পরিষদের মনোনিত প্রার্থী মনিরুজ্জামান ও মুরাদনগর উপজেলা গনঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিচ্ছি।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক রশিদ রানা, উপজেলা গণধিকার পরিষদের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য জহির, উপজেলা যুব অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী, কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সমাজ সেবা সম্পাদক সিফাতসহ উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026
img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026