গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, 'আমরা গুম-খুনের রাজনীতি চাই না, ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাই’।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-১ আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে এক নির্বাচনী মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
 
মো. রেজাউল করীম বলেন, 'আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জীভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি - হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ।'
 
তিনি আরও ​বলেন, 'এদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। বংশ পরম্পরায় শাসন করার দিন শেষ হয়ে আসছে। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।'
  
মুফতি সৈয়দ মো. রেজাউল করীম মাদারীপুর-১ আসনের প্রার্থীর জন্য ভোট চেয়ে বলেন, 'এদেশে আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু মাওলানা আকরাম হোসাইন যদি এমপি হন; তবে কাউকে পালাতে হবে না। ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।'
 
তিনি বলেন, ‘আমরা গুমখুনের রাজনীতি চাই না, আমরা কোনো মায়ের কান্না শুনতে চাই না। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হতে চাইনা। এই পরিবর্তনের জন্যই ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাই।'
 
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আলী আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর, শিবচর উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহমদ, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মহাসচিব  বি. এম. এমদাদুল হকসহ অন্যরা।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026