টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ‘১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আমাদের দল থেকে একজন এমপি-ও এ পর্যন্ত সংসদে যায় নাই। সংসদে যাওয়ার সুযোগ অনেক ছিল। বহুদল এখনো আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। তারা আমাদের এমপি দেবে, মন্ত্রিত্ব দেবে। আজকে টাকার অভাবে আমাদের এমপি প্রার্থীদের ঠিকমতো নির্বাচন করতে কষ্ট হয়।’ 


বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা ইসহাক চোকদারের হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলন কখনোই যে গতানুগতিক নীতি-আদর্শের মাধ্যমে, যেই নেতাদের মাধ্যমে, যেই নেতৃত্বের মাধ্যমে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেই নীতি-আদর্শ ও নেতাদের সহযোগী আমরা হতে পারি না।’ 

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পরে দেশ বিনির্মাণের জন্য, দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ইসলামের পক্ষে একটি বাক্স ঘোষণা করেছিলাম।

প্রথমে কওমি ঘরানার দল নিয়ে করেছিলাম। এক পর্যায়ে জামায়াত আমাদের সঙ্গে যোগ দেয়। পরবর্তী সময় সেই ৬ নম্বর দল হয়ে যায় মাতুব্বর। তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না।

যারা ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে। তাদের নেতৃত্বে ইসলামী আন্দোলন থাকতে পারে না।’ 

জামায়াত জোট সম্পর্কে চরমোনাই পীর বলেন, ‘জামায়াতের এক হিন্দু প্রার্থী আছে। সাংবাদিকরা যখন ওই প্রার্থীকে প্রশ্ন করলেন আপনি ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ত হলেন কেন? উত্তরে ওই প্রার্থী বললেন, আপনারা জামায়াতকে ইসলামী দল বলেন কেন? জামায়াত তো ইসলামী দল নয়। এদিকে, কর্নেল অলি আহমেদ বলেছেন, জামায়াত ইসলাম অনুযায়ী দেশ চালাবে না।
প্রচলিত নিয়মে দেশ চালাবে।’ 

তিনি আরো বলেন, ‘প্রচলিত নিয়ম ৫৪ বছর ধরে চলছে। এ নীতি-আদর্শের মাধ্যমে খুন, চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, বিদেশে টাকা পাচার বন্ধ করা যায়নি। প্রচলিত নীতি লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে তাদের সংসারকে বিলীন করেছে। প্রচলিত নীতি ও আদর্শ এ দেশে বসে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই প্রচলিত নিয়মনীতি আর আদর্শের মাধ্যমে ভালো ফল পাওয়ার আশা করা যায় না।’  

ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. হান্নান মাতুব্বরের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মো. ইসহাক চোকদার, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতী রেজাউল করিম আবরার, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মোক্তার হোসেন জাফর, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা কামাল, ভাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি শামসুদ্দিন মাতুব্বর, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো. জামাল উদ্দীন, দলটির ফরিদপুর জেলার নির্বাচন পরিচালনা কমিটির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা শামসুল হক, সমন্বয়কারী খন্দকার ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026