ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য!

ছোটপর্দার সন্ধ্যাবেলার আবেগ আর রহস্য যেন নতুন করে দানা বাঁধছে জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে। গল্পের বাঁকে বাঁকে এখন টানটান উত্তেজনা, সম্পর্কের টানাপোড়েন আর অজানা রহস্যের ঘনঘটা। শহরে পড়াশোনার স্বপ্ন নিয়ে এসেছে লাজু, কিন্তু সেই আগমনই যেন নাড়া দিল অনুভব ও বনলতার দাম্পত্য জীবনের ভিত।

হোস্টেলে জায়গা না পেয়ে লাজুকে নিজের বাড়িতে নিয়ে আসে অনুভব। এই সিদ্ধান্তে ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। লাজুর উপস্থিতি মেনে নিতে পারে না বনলতা। সকলের সামনে নিজের দাম্পত্য সমস্যার কথা তুলে ধরে সে, আর সেখানেই স্পষ্ট হয়ে যায় সম্পর্কের ফাটল। বিয়ের পর থেকেই বনলতার প্রতি অনুভবের অবিশ্বাস ক্রমশ গভীর হয়েছে। তার ধারণা, শুরু থেকেই বনলতা তাকে সত্য গোপন করেছে। পরিবারের সবাই যখন সম্পর্কটাকে আবার গুছিয়ে তোলার চেষ্টা করছে, তখন অনুভব বরং দূরত্বই বেছে নেয়, সময় চায় নিজের মতো করে সব বোঝার জন্য।



এই টানাপোড়েনের মধ্যেই গল্পে আসে এক অপ্রত্যাশিত মোড়। কলেজ যাওয়ার পথে আচমকাই বনলতাকে এক অচেনা পুরুষের সঙ্গে দেখতে পায় লাজু। ডেকে উঠলেও বনলতা সাড়া দেয় না, মুহূর্তের মধ্যেই গাড়িতে উঠে চলে যায়। এই দৃশ্য লাজুর মনে সন্দেহের ছায়া ফেললেও সে দেরি না করে বাড়ি ফিরে সব খুলে বলে। কিন্তু মুখোমুখি হতেই বনলতা দৃঢ়ভাবে সব অস্বীকার করে, দাবি করে লাজু ভুল দেখেছে।

তবু অনুভবের মনে সংশয় আরও গাঢ় হয়। সে জানে, লাজু সহজে মিথ্যে বলে না। তাই নিঃশব্দেই সিদ্ধান্ত নেয় সত্যিটা সামনে আনবে। বনলতা কোথায় যায়, কেন গোপনীয়তা সবকিছুর উত্তর খুঁজতেই যেন এখন তার অদৃশ্য লড়াই। লাজু চাইলেও দুই মানুষের দূরত্ব কমাতে পারে না, বরং সন্দেহের দেয়াল আরও উঁচু হয়ে ওঠে। এক অচেনা মুহূর্ত, এক ঝলক দেখা আর কয়েকটি অস্বীকার এসব মিলিয়েই এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বনলতা কি সত্যিই কিছু লুকোচ্ছে, নাকি এই সন্দেহের আড়ালেই রয়েছে অন্য কোনও অজানা সত্য।

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026