হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি নিয়ে এককভাবে ভোটের মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের সমর্থন নিয়ে হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তারা এই তিনটি দাবি পূরণে ব্যর্থ হয়েছে। বরং তারা দুর্নীতি, লুটপাট ও চুরির মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সেই অর্থেই বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগম পাড়া’।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল ইসলামের পক্ষে একটি শক্তিশালী ভোট বাক্স তৈরি করতে। কিছু রাজনৈতিক দল মাঠে এলেও তারা প্রকৃত অর্থে ইসলামের পক্ষে অবস্থান নেয়নি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তাদের এক হিন্দু প্রার্থী সাংবাদিকদের প্রশ্নে বলেছেন-জামায়াত ইসলামী দল, এটা কে বলেছে? জামায়াত নিজেরাই পরিষ্কারভাবে বলেছে, তারা শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না। অথচ শরিয়াহ মানেই ইসলাম।
রেজাউল করীম আরও বলেন, এনসিপির নাহিদ ইসলামও বলেছেন-জামায়াত ক্ষমতায় এলেও দেশ কখনও ধর্মীয় রাষ্ট্র হবে না। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, শরিয়াহকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালিত হবে। আমরা ইশতেহার দিয়েছি, সেখানে দ্ব্যর্থহীনভাবে ইসলামী আইন বাস্তবায়নের কথা বলা হয়েছে।

‎চরমোনাই পীর বলেন, জামায়াতসহ অন্যান্য দল ইশতেহার দিয়েছে। আমরাও দিয়েছি কিন্তু  ইসলামের প্রশ্নে তারা নীরব থেকেছে। জামায়াত একবারও পরিষ্কারভাবে ইসলামের কথা বলেনি। তাই তাদের প্রকৃত অর্থে ইসলামী দল বলা যায় না।

‎তিনি বলেন, এই দেশে অসংখ্য ওলিআল্লাহ শায়িত আছেন। অথচ এই দেশে ইসলামী আইন বাস্তবায়নের পরিবর্তে চাপিয়ে দেওয়া হচ্ছে পাশ্চাত্যের ইসলামবিরোধী নিয়ম-কানুন। পশ্চিমাদের চরিত্র কেমন, তা এপস্টেইন কেলেঙ্কারির মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে। আমরা সেই নৈতিকভাবে পচা সিস্টেম এ দেশে বাস্তবায়ন হতে দেব না।

‎ইসলামী দলগুলোর ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু ক্ষমতার মোহে একটি দল সেই ঐক্য ভেঙে বেরিয়ে গেছে।

‎তিনি আরও বলেন, আমরা জোট না করে একা মাঠে নামলেও একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, দেশপ্রেমিক মানুষ আছে, ইসলামপ্রেমিক জনগণ আছে। হাতপাখার পক্ষে ভোট দিতে মানুষ অপেক্ষায় রয়েছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

‎জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আরও বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। জনসভায় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026