চলতি বছরের পুজোয় বক্স অফিসে ফের আলোড়ন সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। ২০২৪ সালের পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ ইতিমধ্যেই দর্শককে মুগ্ধ করেছিল। এবার সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে এসেছে সিক্যুয়েল, যেখানে ডাকাতির খেলা আরও বড় পরিসরে উপস্থাপন হবে। প্রধান আকর্ষণ হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে, যিনি আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে শিবপ্রসাদের সঙ্গে ‘বিক্রম’-এর ভূমিকায় পর্দায় হাজির হচ্ছেন।
আগামী মার্চ ও এপ্রিল মাসজুড়ে বাংলার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। পূর্বের চব্বিশের পুজোয় কৌশানি-মুখোপাধ্যায়ের জুটি দর্শককে মুগ্ধ করেছিল। এবারও সেই জুটি ফিরে এসেছে ঝিমলি ও বিক্রমের দুষ্টু-মিষ্টি রসায়ন, ডাকাতির স্ট্র্যাটেজি এবং রোম্যান্সের সঙ্গে হাড্ডাহাড্ডি চেজ দৃশ্য দর্শকের উত্তেজনা আরও বাড়াবে। কৌশানি মুখোপাধ্যায় বলেন, “বহুরূপীর সিক্যুয়েল এক নতুন অধ্যায়। ডবল ধামাকা, রোম্যান্স থেকে চেজ সবই এবার দ্বিগুণ মাত্রায়। দর্শকের মধ্যে প্রবল চাপা উত্তেজনা কাজ করছে।”
সিক্যুয়েলে থাকবে ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত এবং শিলাজিৎ মজুমদারের মতো শিল্পীদের একগুচ্ছ প্রাণবন্ত গান। দর্শকের কাছে আগের ‘বহুরূপী’র গান ও ছড়ার স্মৃতি এখনও জীবন্ত। ঝিমলি চরিত্রে কৌশানি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে উচ্ছ্বসিত, তিনি জানালেন, “ডাকাতিয়া বাঁশি আমার মাস্ট-এর তালিকায়। এবারও সেই গান থাকবে।”
সব মিলিয়ে পুজোর পর্দায় ফের দর্শককে মুগ্ধ করতে প্রস্তুত ‘বহুরূপী’ দল। শিবপ্রসাদ বনাম যিশুর ডাকাতি, নতুন ট্যুইস্ট এবং দ্বিগুণ উত্তেজনাসব মিলিয়ে এবারের সিক্যুয়েল হবে বক্স অফিসের ‘ডবল ধামাকা’।
পিআর/টিকে