রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়াও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


বুধবার ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন জেলেনস্কি।


কিয়েভ ও মস্কো উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করলেও নিজেদের ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে জানায় না। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানের চেষ্টা চালিয়ে আসছেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে উভয়পক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ লিখেছেন, ‘বিস্তারিত ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তবে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি।

তবে শান্তি চুক্তি আলোচনায় সবচেয়ে কঠিন সমস্যা তৈরি করেছে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড। রাশিয়া দাবি করছে, পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দোনবাসের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণে নেয়নি মস্কো। ইউক্রেনকে সেই অবশিষ্ট অংশ ছেড়ে দিতে হবে বলে শর্ত দিয়েছে ক্রেমলিন।

ট্রাম্প প্রায়ই বলেন, প্রতি সপ্তাহে অকারণে হাজার হাজার ইউক্রেনীয় ও রুশ নাগরিক মারা যাচ্ছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোও বিভিন্ন ধরনের পরিসংখ্যান প্রকাশ করছে। যদিও সেগুলো যাচাই করা সম্ভব নয়।

এর আগে, সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ইউক্রেনের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিলেন জেলেনস্কি। তখন তিনি নিহতের সংখ্যা ৪৩ হাজার বলে জানিয়েছিলেন। ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা, পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্তসহ ৫৫ হাজার।

জেলেনস্কির দেওয়া সরকারি নিহতের সংখ্যা ইউক্রেনের মোট ক্ষয়ক্ষতির তুলনায় ব্যাপক কম। তিনি নিজেই বলেছেন, বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ হিসেবে নথিভুক্ত। ছয় মাস আগে পর্যন্ত ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭০ হাজারের বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে নথিভুক্ত করেছিল। তবে তাদের মধ্যে কারা সেনা আর কারা বেসামরিক সেই তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026