প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন?

কোন যোগ্যতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন- এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ প্রশ্ন তুলেছেন।

জাহেদ উর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর প্রধান নেতা জাতির উদ্দেশে ভাষণ দেয়। এটা আমাদের রেওয়াজ।

যখন সত্যিকার অর্থে নির্বাচন হতো তখন এই ঘটনাটা ঘটতো এবং সেটা বিটিভিতে দেখানো হতো, যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়। আমরা এর মধ্যে খবর পেয়ে গেছি তারেক রহমান এবং ড. শফিকুর রহমান ৯ তারিখ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

‘বিষয় সেটা না, বিষয় হচ্ছে নাহিদ ইসলামও জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যেটার স্লট এখনো পাওয়া যায়নি। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ভাষণ দিতে দেওয়া হবে।
কিন্তু সেটা কবে এখনো নির্ধারিত না। আমরা এই প্রশ্ন সুস্পষ্টভাবে করতে চাই, নাহিদ ইসলাম কীভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যোগ্য হয়ে উঠলেন?’

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা জানি যে নাহিদ ইসলামের দল এনসিপি জামায়াত জোটে আছে। সেই জোটের প্রধান নেতা ড. শফিকুর রহমান ভাষণ দেবেন, এটাই হয়। আগেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে দুই প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন।

এখনো তারেক রহমান এবং ড. শফিকুর রহমান দেবেন; এটাই হওয়ার কথা।

‘আমরা একটা বিষয় খেয়াল করেছি, ড. ইউনূসের এই যে স্টুডেন্টরা আছেন; তাদের প্রতি সিরিয়াস বায়াস আছে। এটা দেখেছি তিনটা প্রধান দল হিসেবে যখন ডাকা হতো, তখন এনসিপিকে ডাকা হতো; নাহিদ ইসলাম যেতেন বা অন্য নেতারা যেতেন। সেটাকে আমরা তখন পর্যন্ত ছাড় দিচ্ছিলাম। কারণ, তখনো এনসিপি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাটিটিউড রেখেছিল দলটা, শক্তি-সাইজ কতটুকু এটা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন আছে।

‘কিন্তু এখন এই প্রশ্ন আমরা আসলেই করব, এনসিপি এখন কোনো ইন্ডিপেন্ডেন্ট দল না, তো সেই কারণে এখন তো কোনো প্রশ্নই আসে না তাকে জাতির উদ্দেশে ভাষণের সুযোগ দেওয়ার। আমি সত্যিই মনে করেছিলাম, ড. ইউনূস এদের প্রতি বায়াসড থাকলেও নির্বাচনের সময়গুলোতে অন্তত তিনি এতটা নিচে নামবেন না। যাই হোক আমি সত্যিই চাইব; ড. ইউনূস তার এই মানসিকতা থেকে বেরিয়ে আসবেন।’

জাহেদ উর রহমান বলেন, ‘ড. ইউনূস এমন একটা দায়িত্বে আছেন, যেখান থেকে সবাইকে তার সমান দৃষ্টিতে দেখা দরকার। এখন একটি নির্দিষ্ট দলকে যদি এসব সুবিধা দিতে থাকেন প্রশ্ন আরো বেশি করে তৈরি হবে। সরকারকে এখনই থামতে হবে এবং আমি মনে করি নাহিদ ইসলামকে কোনোভাবেই বিটিভিতে ভাষণ দিতে দেওয়া যাবে না।’

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026