ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২২ দফা ইশতেহারে সুষম উন্নয়ন, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন-মর্যাদাপূর্ণ স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি, সার্বজনীন ঐক্যবদ্ধ নৈতিক শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে।
নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা বিজয়ী হলে এই ২২ দফা নিশ্চিতকরণে কাজ করবে বলেও জানান মামুনুল হক।
এমআই/টিকে