শাহরুখ খানের পরের প্রকল্পে নতুন জল্পনা: ‘ম্যায় হু না’-র সিক্যুয়েল!
চলতি বছরের শেষে মুক্তি পেতে চলা ‘কিং’-এর পরই কাজ শুরু হতে পারে শাহরুখ খানের আরও একটি বড় সিনেমার। সূত্রের খবর, তিনি ফের ফারাহ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন, ২০০৪ সালের ‘ম্যায় হু না’-র সিক্যুয়েল হিসেবে। এ ছবিতে শাহরুখকে ডাবল রোলে দেখা যাবে, যা অভিনেতার কাছে বিশেষ আকর্ষণীয় মনে হয়েছে।
ফারাহ খান ইতিমধ্যেই স্ক্রিপ্টের কাজ শেষ করেছেন, যা শাহরুখের পক্ষেও পছন্দ হয়েছে। সিক্যুয়েলটি মূল সিনেমার গল্পের রেশ বজায় রাখার পাশাপাশি কমেডি, অ্যাকশন ও দেশপ্রেমের মিশেল উপস্থাপন করবে। এছাড়া, মূল সিনেমার প্রায় সকল অভিনেতাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শাহরুখ ‘কিং’-এর শুট শেষ করার পরই ‘ম্যায় হু না ২’-এর বিস্তারিত শুনবেন এবং শুটিং শুরুর প্রস্তুতি শুরু হবে। এই জুটি এবং ডাবল রোলের মিশ্রণে সিনেমাপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে বড় চমক হয়ে উঠবে।
পিআর/টিকে