ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেল এক অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহারের পাঠ করছেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৫ দিন আগে দলীয় ইশতেহার আনুষ্ঠানিকভাবে তুলে ধরে তারেক রহমান।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’ বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার দেয় দলটি। এতে পাঁচটি অধ্যায়ের প্রথমে অধ্যায় ‘রাষ্ট্র ব্যবস্থার সংস্কার‘, দ্বিতীয়তে ‘বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়তে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থতে স্থান পেয়েছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির কথা তুলে ধরে বিএনপি।
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, প্রয়াত দলের চেয়ারম্যান খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে নির্বাচনী ইশতেহার তৈরি করে।
অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান তার আগামী দিনের রাষ্ট্রের পরিকল্পনাগুলো তুলে ধরবেন।’
মির্জা ফখরুল ‘নতুন ইতিহাস, নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। নেতৃত্ব তারেক রহমানের ইশতেহার ঘোষণায় নতুন বার্তা নিয়ে আসছেন তিনি। যার মাধ্যমে নতুন সূর্যোদয় হবে, সেই আশা-প্রত্যাশা পুরো জাতির।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান তার চিন্তাভাবনাগুলো নিয়ে কিভাবে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে জানাবেন তিনি।’
এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান।
তারেক রহমান শুরুতে, অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
কেএন/টিকে