এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সম্পর্কিত নথিতে নাম আসার পর দুর্নীতির সন্দেহে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী এবং নোবেল কমিটির সাবেক সদস্য থর্বজর্ন জাগল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) ৩০ লাখেরও বেশি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। নতুন নথিপত্র প্রকাশের পর তা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। এসব নথিতে উঠে এসেছে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নাম যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ব্রিটেনের যুবরাজ অ্যান্ড্রু, টেসলার প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসসহ অনেক প্রভাবশালীর নাম রয়েছে।
 
এপস্টেইন সম্পর্কিত ফাইলে নরওয়ের একাধিক ব্যক্তির নাম এসেছে। যেমন নরওয়ের রাজকুমারী তথা পরবর্তী রানি মেটে-মারিট ও সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ড। জানা যাচ্ছে, যৌন অপরাধী এপস্টেইনকে অশ্লীল ছবি পাঠাতেন রাজকুমারী মেটে-মারিট। শুধু তাই নয়, এপস্টেইনের বাড়িতে সময়ও কাটিয়েছেন তিনি।
 
অন্যদিকে ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী জ্যাগল্যান্ড ও এপস্টাইনের মধ্যে বছরের পর বছর ধরে যোগাযোগের তথ্য সামনে এসেছে। তাদের মধ্যে নিয়মিত ইমেইলে যোগাযোগ হতো। এমনকি তিনি রাজকুমারীর মতোই এপস্টেইনের বাড়িতেও যেতেন, থাকতেন।
 
 
ফলে প্রশ্ন উঠছে নোবেল পুরস্কারের মর্যাদা ও নিরপেক্ষতা নিয়েও। কারণ নোবেল শান্তি পুরস্কার নরওয়ের এই কমিটির দ্বারাই প্রদান করা হয়। এইসব তথ্য সামনে আসার পর মুখ খোলেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর। রানি ও সাবেক প্রধানমন্ত্রীর কাছে এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্কের ব্যাখ্যা চান।
 
এপস্টেইনের সঙ্গে জাগল্যান্ডের সম্পর্ক নিয়ে এবার তদন্তে নেমেছে নরওয়ের পুলিশ। নরওয়ের হোয়াইট-কলার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিতপ্রাণ পুলিশ ইউনিট ওকোক্রিম গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, তারা জ্যাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের ‘যুক্তিসঙ্গত কারণ’ নির্ধারণ করেছে।
 
পুলিশ আরও জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জ্যাগল্যান্ডকে প্রদত্ত দায়মুক্তি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘অন্যান্য বিষয়ের মধ্যে ওকোক্রিম তার পদের সাথে সম্পর্কিত উপহার, ভ্রমণ এবং ঋণ গ্রহণ করা হয়েছে কিনা তা তদন্ত করবে ‘ 
 
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক বিবৃতিতে বলেছেন যে, মামলার তথ্য ‘আলোচনা’ করা প্রয়োজন। তিনি বলেন, ‘এর অর্থ হলো জ্যাগল্যান্ডের দায়মুক্তি তদন্তের পথে বাধা হতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নরওয়ে ইউরোপ কাউন্সিলের মন্ত্রীদের কমিটির কাছে জ্যাগল্যান্ডের দায়মুক্তি প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব পেশ করবে।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আমরা শিল্পী, কারখানার পণ্য নই- কেন বললেন পঙ্কজ? Feb 06, 2026
img
নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : মহাপরিচালক Feb 06, 2026
img
ভোটে জিতলে সবাইকে নিয়ে উন্নয়নের সিদ্ধান্ত নিব: হাবিব Feb 06, 2026
img
‘বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে’ Feb 06, 2026
img
কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম Feb 06, 2026
img
গাড়ি ধাক্কায় ২ যুবক আহত, গ্রেপ্তার অভিনেতা রাজু Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026