ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক

নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্ব না নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের আবেগ নয়, বরং পাহাড়ের মতো অটল থেকে সক্ষমতা ও শৃঙ্খলার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত এক প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলার ১২টি উপজেলার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মনোনীত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদস্যদের সতর্ক করে বলেন, অনিয়েমের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি চলে গেলেও কেউ এই স্বচ্ছ সিস্টেম পরিবর্তন করতে পারবে না। যারা দায়িত্ব পালনে সক্ষম নন, তাদের জন্য অন্য ব্যবস্থা করা হবে।

মহাপরিচালক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
এবারই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং ডাটাবেজভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য সদস্যদের যাচাই-বাছাই করে মোতায়েন করা হচ্ছে।

বগুড়ার ১২টি উপজেলার কয়েক হাজার সদস্যের উপস্থিতিতে এই সমাবেশে বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026
img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমা Feb 06, 2026
img
আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন Feb 06, 2026
img
২০২৫ এর চার ছবির নীরব সাফল্যের গল্প Feb 06, 2026
img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026