আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন
ছবি: সংগৃহীত
০৯:৪৯ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর এলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জননায়াগন’কে ঘিরে। ছবিটির নতুন সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হয়েছে বলে নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে চলমান আইনি জটিলতা প্রত্যাহারের জন্য আবেদন জানাতে যাচ্ছে প্রযোজনা সংস্থা, যা মুক্তির পথে থাকা শেষ বাধাগুলোকেও সরিয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
এই অগ্রগতিকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দর্শক ও ব্যবসায়িক মহলে। এতদিন নানা জটিলতায় আটকে থাকা ছবিটি এখন অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলছে। নির্মাতাদের ভাষ্য, চূড়ান্ত সংস্করণ প্রস্তুত হওয়ায় এখন আর বড় কোনো বাধা থাকার কথা নয়, বরং দ্রুতই প্রেক্ষাগৃহে আসার পথ সুগম হয়েছে।
এদিকে বিদেশি পরিবেশকরাও ছবিটির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘জননায়াগন’। আইনি জটিলতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছানো এবং চূড়ান্ত সংস্করণ স্থির হয়ে যাওয়ায় ছবিটি এখন আবারও বড় পর্দায় আসার দৌড়ে দৃঢ়ভাবে ফিরে এসেছে। ফলে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
কেএন/টিকে