© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সকাল থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না ফারুকী!

শেয়ার করুন:
সকাল থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না ফারুকী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬
অভিনেতা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফারুকী জানান, সকাল থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ফারুকী বলেন, ‘ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর পারছি না। তারা হ্যাক করার চেষ্টা করে। কিন্তু না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।’ফারুকীর দাবি, বেশ কিছুদিন ধরেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল।

এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই নির্মাতা।মোস্তফা সরওয়ার ফারুকী দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের পরিচিত নির্মাতা।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় তাকে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন তিনি।

এসএ/টিএ

মন্তব্য করুন