রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন এবং টেলিভিশন দুনিয়ায় তাঁর ৩৯ বছরের দীর্ঘ সফর উদ্‌যাপন উপলক্ষে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন অগ্নিদেব ও সুদীপা চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে টলিউডের বহু পরিচিত মুখের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিনেতা কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষসহ একাধিক তারকা হাজির ছিলেন এই বিশেষ সন্ধ্যায়।

অনুষ্ঠানের ফাঁকেই উঠে আসে টলিপাড়ার চিরকালীন চর্চিত বিষয়—বিয়ে। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন পথে হাঁটলেও শিল্পী হিসেবে রুদ্রনীল ও কাঞ্চনের বন্ধুত্ব বরাবরই বেশ প্রাণবন্ত। সেই বন্ধুত্বেরই মজাদার রসায়ন দেখা গেল, যখন রুদ্রনীলের বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই কাঞ্চন হেসে মন্তব্য করেন, তিনি নাকি বহুদিন ধরেই ‘নিতবর’ হওয়ার অপেক্ষায় বসে আছেন।

প্রসঙ্গত, টলিপাড়ায় এই মুহূর্তে যেমন দেবের বিয়ে নিয়ে নানা জল্পনা চলছে, তেমনই চলতি বছরের শুরু থেকেই আলোচনায় রুদ্রনীলের বিয়েও। কারণ, গত বছরের শেষ দিকে রুদ্রনীল নিজেই জানিয়েছিলেন যে ২০২৬ সালেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। তবে নতুন বছর শুরু হয়ে একটি মাস কেটে গেলেও বিয়ে নিয়ে অভিনেতার তরফে কোনও স্পষ্ট ইঙ্গিত না মেলায় কৌতূহল আরও বেড়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে রুদ্রনীল মজার সুরেই বলেন, ভদ্রলোকের কথা একটাই—প্রতিবছরই নাকি তিনি বিয়ে করার কথা বলেন, কিন্তু কবে করবেন, সেটি তিনি নিজেও জানেন না।

এই সুযোগে কাঞ্চনও খোঁচা দিতে ভোলেননি। তাঁর কথায়, রুদ্রনীল বিয়ে করলেই নাকি তাঁর বহুদিনের নিতবর হওয়ার স্বপ্ন পূরণ হবে। পাল্টা রুদ্রনীলের হাস্যরসাত্মক জবাব, কাঞ্চন নিতবর হওয়ার অপেক্ষায় বুড়ো হয়ে যাচ্ছেন আর তিনি নিজে প্রৌঢ় হয়ে গেলেও কেউ কারও কথা ভাঙেননি। দুজনের এই ঠাট্টা-মশকরা কথোপকথনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

কাজের দিক থেকেও দুজনেই ব্যস্ত সময় পার করছেন। গত বছর ‘ধূমকেতু’ ছবিতে রুদ্রনীলের অভিনয় দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে কাঞ্চন মল্লিকও একের পর এক ছবিতে নজর কাড়ছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নিকষ ছায়া ২’ ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। এখন প্রশ্ন একটাই—কবে ঠিক হবে রুদ্রনীলের বিয়ের দিনক্ষণ, আর কবে শেষ হবে কাঞ্চনের নিতবর হওয়ার অপেক্ষা।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026