বাংলাদেশ টাইমস

মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল

শেয়ার করুন:
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
অদম্য টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে গতকাল (শুক্রবার) দুর্বারের কাছে হেরেছে ধূমকেতু একাদশ। শেষ ওভারে দুর্বারের জিততে প্রয়োজন ছিল ৭ রান, ওই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের ওভার বাকি থাকলেও আনা হয় মুকিদুল ইসলাম মুগ্ধকে। লিটন দাসের এই সিদ্ধান্ত সবাইকে চমকে দেয়। ৩ বল বাকি থাকতেই ২ উইকেটে হেরেছে তারা। ফিজকে শেষ ওভারে বোলিংয়ে না আনার ব্যাখ্যা দিয়েছেন ধূমকেতুর সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।

ম্যাচ শেষে এর কারণ জানিয়ে আশরাফুল বলেন, ‘অবাক হইনি এ কারণে যে, আমার মনে হয় লিটন চিন্তা করেছে মুগ্ধকে একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। মুস্তাফিজের তো এমন অভিজ্ঞতা প্রচুর। মুগ্ধ যদি এই ম্যাচ জেতাতে পারত ওর অনেক বড় অভিজ্ঞতা হতো। লিটনের সঙ্গে অল্প সময় কাজ করে যা মনে হয়েছে, সে সবসময় চিন্তা করে যেকোনো খেলোয়াড়কে ব্যাক করার।

মুস্তাফিজ এমন সময়ে প্রচুর বল করেছে। মুগ্ধ ম্যাচ জেতালে ওর আজীবনের অভিজ্ঞতা হতো। সে কারণেই এই চেষ্টা করেছে।’



এ ছাড়া আলোচনা হচ্ছে মুস্তাফিজের পুরো ৪ ওভার বোলিং কোটা পূর্ণ না করার বিষয়েও। এর উত্তর নেই জাতীয় দলের সাবেক অধিনায়কের কাছে, ‘এটা আসলে লিটন ভালো বলতে পারবে।

যেহেতু আমাদের অপশন প্রচুর, ৩ জন কোয়ালিটি স্পিনার ও ৩ জন সিম বোলার। সে কারণেই হয়তো মুস্তাফিজকে এই দুটো ম্যাচে ফুল কোটা করানো হয়নি। আশা করি ফাইনালে গেলে ফুল কোটাই করানো হবে।’

আশরাফুলের দৃষ্টিতে লিটনের নেতৃত্বের অন্যতম বড় গুণ তরুণদের শেখানোর চেষ্টা, ‘লিটনের ক্যাপ্টেন্সির যে জিনিস সবচেয়ে ভালো লাগে, বোলারকে সবসময় কামব্যাক করার সুযোগ দেয়।

নতুন নতুন পরিস্থিতিতে ফেলার চেষ্টা করে। মুস্তাফিজ ২০১৫-১৬ থেকে খেলছে, সে কী করতে পারে সবাই জানি। ওই পরিস্থিতিতে একজন তরুণ খেলোয়াড়কে করানো, আমি মনে করি পজিটিভ দিক।’

এমআই/এসএন

মন্তব্য করুন