বাংলাদেশ টাইমস

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

শেয়ার করুন:
উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে বোলিং করবে পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানান পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।

আজ শনিবার শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইতিহাস বলছে, পাকিস্তান ও নেদারল্যান্ডস এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে এবং দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান।



অপরদিকে, এখনো পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কোনো জয় নেই ডাচদের।

পাকিস্তান স্কোয়াড :

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

নেদারল্যান্ডস স্কোয়াড :

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিডে, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বেক, টিম ভ্যান ডার গুগটেন, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন ও সাকিব জুলফিকার।

এমআই/এসএন

মন্তব্য করুন