বাংলাদেশ টাইমস

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬
কাঁধের চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইশান মালিঙ্গা। তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রমোদ মাদুশানকে।

চলতি মাসের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পান মালিঙ্গা। বৃষ্টিবিরতির পর ইনিংস শুরু করতে গিয়ে প্রথম বল করার সময় ফলো-থ্রুতে নিজের নন-বোলিং কাঁধ ধরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরবর্তী সময় জানা যায়, তার কাঁধে ডিসলোকেশন হয়েছে। এই চোটের কারণেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামতে পারেননি এই ডানহাতি পেসার।
 
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কার পেস আক্রমণে নিজের অবস্থান শক্ত করেছিলেন মালিঙ্গা। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি অভিষেকের পর এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন তিনি।



এই সময়ে ৯.৪১ ইকোনমি রেটে নিয়েছেন ৮টি উইকেট।

তার পরিবর্তে দলে আসা প্রমোদ মাদুশানও খেলেছেন ৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার এবং ২০২৩ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন এই ফাস্ট বোলার। এখন পর্যন্ত ৮.৬৩ ইকোনমি রেটে তার শিকার ১২ উইকেট।
 
শ্রীলঙ্কা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি, কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘বি’-তে থাকা শ্রীলঙ্কা পরে ওমান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে। লক্ষ্য থাকবে সুপার এইটে জায়গা করে নেওয়া।
 
শ্রীলঙ্কা স্কোয়াড :

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জানিথ পেরেরা, চরিথ আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মাদুশান।

এমআই/এসএন

মন্তব্য করুন