পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর নতুন আসরকে সামনে রেখে খেলোয়াড়দের পারিশ্রমিক তালিকা ঘোষণা করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ। ঘোষিত তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন তরুণ ব্যাটসম্যান সাইম আইয়ুব। অর্থমূল্যের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানের মতো তারকা ক্রিকেটারদের।
হায়দরাবাদ প্লাটিনাম ক্যাটাগরিতে ১২৬ মিলিয়ন রুপি (১২.৬ কোটি) ব্যয়ে সাইম আইয়ুবকে দলে ভেড়ায়।

এর মধ্য দিয়ে পিএসএল ১১-এর ইতিহাসে সবচেয়ে দামী পাকিস্তানি খেলোয়াড়ে পরিণত হলেন তিনি।
উল্লেখ্য, এর আগে পেশওয়ার জালমি সাইম আইয়ুবকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছিল। অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটসম্যানিইসমান খানকে ডায়মন্ড ক্যাটাগরিতে ৪৬.২ মিলিয়ন রুপিতে রিটেইন করেছে হায়দরাবাদ। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার ওপর আস্থাই রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এছাড়া, ইমার্জিং ক্যাটাগরিতে ৩৫ মিলিয়ন রুপিতে মাআজ সাদাকাতকে ধরে রাখা হয়েছে। গোল্ড ক্যাটাগরিতে ১৯.৬ মিলিয়ন রুপিতে দলে যুক্ত হয়েছেন পেসার আকিফ জাভেদ।
এমআই/এসএন

