আর নেই সঙ্গীতশিল্পী ব্র্যাড আর্নল্ড
ছবি: সংগৃহীত
০১:১৪ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
গ্র্যামি-মনোনীত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রধান গায়ক ব্র্যাড আর্নল্ড আর নেই। মাত্র ৪৭ বছর বয়সে স্টেজ ৪ কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। ব্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ব্র্যাড আর্নল্ডের সঙ্গীত জীবনে অসংখ্য মাইলফলক রয়েছে। ১৯৯৫ সালে মিসিসিপিতে প্রতিষ্ঠিত ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ চার বছরের মধ্যে ‘ক্রিপ্টোনাইট’ হিট গান ও গ্র্যামি মনোনয়নের সুযোগ এনে দেয়। পরবর্তীতে ২০০৩ সালে ‘হোয়েন আই’ম গন’ গানেও তিনি দ্বিতীয়বার গ্র্যামি মনোনয়ন পান। তাঁর সঙ্গীতশৈলী রক জগতে নতুন দিশা সৃষ্টি করেছিল।

ব্যক্তিগত জীবনে ব্র্যাডের একমাত্র নেশা ছিল সঙ্গীত। পঞ্চম অ্যালবাম ‘টাইম অফ মাই লাইফ’ প্রচারের সময় তিনি জানিয়েছিলেন, সঙ্গীত জগতে ক্যারিয়ার গড়তে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। ২০১৭ সালে ব্যান্ডটি ডোনাল্ড ট্রাম্পের প্রথম কনসার্টেও পারফর্ম করেছিল। তবে গত বছরের মে মাসে ক্যান্সারের সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে যাওয়ায় তাঁর অনেক কনসার্ট বাতিল করতে হয়েছে।
ব্র্যাড আর্নল্ড শুধু তার কণ্ঠেই নয়, তাঁর উপস্থিতি ও সঙ্গীতভঙ্গিতে সঙ্গীতপ্রেমীদের মনে আজীবন বেঁচে থাকবেন।
পিআর/এসএন