স্বামী গোবিন্দাকে এবার রুপোলি পর্দাতেও টক্কর সুনীতার!
ছবি: সংগৃহীত
০২:২০ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে এবার অভিষেক হতে চলেছে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার। তিনি একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের ব্যানারে একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। যদিও ছবির নাম এখনও নির্ধারিত হয়নি, শোনা যাচ্ছে শুটিং চলবে প্রায় ২০ দিন।

এই নতুন ছবির মাধ্যমে সুনীতা রুপোলি পর্দায় স্বামী গোবিন্দার সঙ্গে নতুনভাবে উপস্থিত হতে যাচ্ছেন। অভিনেত্রী ইতিমধ্যেই বিভিন্ন সময়ে ব্যক্তিগত ও পারিবারিক কারণে সংবাদ শিরোনামে থেকেছেন, কিন্তু এবার অভিনয়কে কেন্দ্র করে তাঁর নতুন পথচলা শুরু হতে চলেছে।
পিআর/এসএন