© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ফ্রেমে দুই রূপ, কোন চরিত্রে ফিরছেন অভিনেতা টোটা

শেয়ার করুন:
এক ফ্রেমে দুই রূপ, কোন চরিত্রে ফিরছেন অভিনেতা টোটা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক মাধ্যমে আলোচনায় ওপার বাংলার অভিনেতা টোটা রায়চৌধুরীর একটি ছবি। যেখানে অভিনেতাকে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। তার মাথায় একটিও চুল নেই এবং চোখের চাহনিও বেশ রহস্যময়! অভিনেতার এমন রূপ দেখে চমকে গেছেন তার ভক্ত ও অনুসারীরা। 

ফেসবুকে দুটি ছবি কোলাজ করে একটি পোস্ট করেন টোটা। সেখানে তার দুটি ভিন্ন রূপ দেখা যাচ্ছে। একপাশে তিনি চিরচেনা লুকে একমাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে চশমা। অন্য পাশের ছবিটিতে তিনি সম্পূর্ণ টেকো বা টাক মাথায় হাজির হয়েছেন। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন শুধু একটি শব্দ ‘দু মুখো’।



টোটা নিজে এই পরিবর্তনের কারণ পরিষ্কার না করলেও কলকাতার সিনেমাপাড়ায় জোর গুঞ্জন চলছে, সম্ভবত কোনো নতুন প্রজেক্টে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা; সেই কাজেরই একটি ইঙ্গিত দিতে এই পোস্ট তার।

টোটা রায়চৌধুরী বরাবরই পর্দায় নিজেকে নতুন নতুন চরিত্রে ভেঙে উপস্থাপন করতে পছন্দ করেন। টালিউড ছাপিয়ে বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি। বিশেষ করে ২০২৩ সালে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে চন্দন চ্যাটার্জি চরিত্রে তার ধ্রুপদী নৃত্য ও সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর থেকেই তাকে নিয়ে নির্মাতা ও দর্শকদের প্রত্যাশা কয়েক গুণ বেড়ে গেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন