চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত
ছবি: সংগৃহীত
০৭:০০ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত ও ভোট দেয়ার সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরীক্ষা স্থগিত থাকবে আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চবি’র বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের সব পরীক্ষা ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে না।
পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে জানা যাবে।
এমআই/টিএ