© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতের কোনো সমর্থন নেই : মেজর হাফিজ

শেয়ার করুন:
জামায়াতের কোনো সমর্থন নেই : মেজর হাফিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, জামায়াতে ইসলামীর নিজেদের কোনো সমর্থন নেই, তারা ১০-১২টির বেশি আসন পায় না। তারা স্বাধীনতাযুদ্ধে রাজাকার-আলবদর বাহিনী গঠন করেছিল। ৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন। এই ছিল তাদের অতীতের ইতিহাস।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবু নগরী ঘোষণা করেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম। সুতরাং এ ধরনের বিতর্কিত দলকে ভোট দিবেন না। ভোট দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি আপনাদের সঙ্গে আছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী মিথ্যা অপবাদ দিচ্ছে যে বিএনপি চাঁদাবাজি ও খারাপ কাজ করে। আপনারা আমাকে চিনেন, ৪০ বছর ধরে সংসদ সদস্য হিসেবে আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাকে দেখে ধানের শীষে ভোট দিবেন। এই মঞ্চে কারা আছে, এটা দেখতে যাবেন না।

আমাকে ভোট দিবেন, নির্বাচনের পর আমার কাছ থেকে ভোটের হিসাব বুঝে নিবেন।

মেজর হাফিজ বলেন, কোনো ধরনের দুর্নীতি যে করবে, তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বের তো করবই, সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দিব। কোনো ধরনের সন্ত্রাস-চাঁদাবাজি সহ্য করব না।
তিনি বলেন, আমর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে হিন্দু-মুসলিম সুখে-শান্তিতে বসবাস করব।

এখানে আমরা ইসলাম ধর্মের মূলনীতি অনুসরণ করে জীবন পার করতে পারব। তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এবি/টিএ


মন্তব্য করুন