© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীন: ফয়জুল করীম

শেয়ার করুন:
সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীন: ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়জুল করীম বলেছেন, 'বরিশাল চাঁদাবাজদের কবলে জর্জরিত। সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীন। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।'

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'নির্বাচিত হলে জনগণের জানমাল ও সম্মান রক্ষায় আপসহীন থাকবে এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। সেই লক্ষ্যে সবাইকে হাতপাখায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।'

জনসভা শেষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে শহীদ মিনার এলাকা থেকে শুরু করে একটি মিছিল মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

টিজে/টিএ 

মন্তব্য করুন