© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান নূরের

শেয়ার করুন:
১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান নূরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩২ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। 
গতকাল দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময় তাকে প্রশ্ন করেছিলেন, ট্রাক প্রতীক নিয়ে তিনি বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেছিলেন, পটুয়াখালী-৩ আসনে যদি অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সে সময় তারেক রহমান তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ভিপি নূর বলেন, ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। বিজয়ের মিষ্টি খেয়ে সবাই ঘরে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাসস।  

কেএন/এসএন

মন্তব্য করুন