© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঢাকা-১৩ আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

শেয়ার করুন:
আজ ঢাকা-১৩ আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা-১৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হতে যাওয়া মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাঁ সমাবেশের মাঠে সময়ের আগেই আসতে থাকেন নেতাকর্মীরা।

সমাবেশে আরও উপস্থিত থাকবেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

এরপর জামায়াত আমির তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে পথসভা ও ঢাকার দোহারে একটি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি, জামায়াত আমির নির্বাচনী জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও।

এসব সভা থেকে পরিচয় করিয়ে দিচ্ছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের। সেইসঙ্গে সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম কি হবে, সেসব প্রতিশ্রুতিও দিচ্ছেন ডা. শফিকুর রহমান।

পিএ/টিকে

মন্তব্য করুন