© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি প্রার্থীসহ ৬ জনের বিরুদ্ধে শোকজ

শেয়ার করুন:
বিএনপি প্রার্থীসহ ৬ জনের বিরুদ্ধে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশাসহ ৬ জন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ নোটিশ পাঠিয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চৌকি আদালত কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কমিটির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জামায়াত প্রার্থী আলাউদ্দিন সিকদার(দাঁড়িপাল্লা) এর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল ইসলামের দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে সংসদীয় আসন-২৮০, চট্টগ্রাম -৩ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের কার্যালয় থেকে এ চিঠি ইস্যু করা হয়।

চিঠিতে ধানের শীষের প্রার্থী ছাড়াও তাঁর অনুসারী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী প্রকৌশলী বেলায়েত হোসেন, বিএনপির মুছাপুর ইউনিয়ন সেক্রেটারী মো. ইদ্রিস, জাহাঙ্গীর আলম বলন, মাহিন সিকদার ও জামসেদুর রহমান এর বিরুদ্ধে অভিযোগ করা হয়।

চিঠিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পাশাকে উল্লেখ করে বলা হয়, আপনার অনুসারীরা গত ৩ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের ৩জন নেতাকর্মীকে নির্যাতন করে আহত করেন। এছাড়া ভিকটিমদের ক্রমাগত হুমকি দিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ছাড়া আপনি গুপ্তছড়া সড়ক বন্ধ করে পথসভা করেছেন এবং আপনার পক্ষে উল্লেখিত নেতারা গত ১ ফেব্রুয়ারি মুছাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাস কক্ষে মহিলা ভোটারদের পরোক্ষ হুমকি প্রদান করেছেন।

আরআই/এসএন

মন্তব্য করুন