গুলশান মডেল স্কুলে ভোট দেবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
০৬:৩৯ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশানে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী বৃহস্পতিবার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দেবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমআর/এসএন