© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
বগুড়ায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ার নন্দীগ্রামে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন- নন্দীগ্রাম উপজেলার তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০), আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার রুপিহার গ্রামের পারভেজ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাজাহানপুর আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরআই/টিকে

মন্তব্য করুন