© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতের আমিরের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রধানের সাক্ষাৎ

শেয়ার করুন:
জামায়াতের আমিরের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রধানের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রধান ওয়াতানাবে মাসাতো।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়  নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

এর আগে গত মঙ্গলবার সকাল ১১টায় জামায়াতের আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস-এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলেও উল্লেখ করা হয়।

কেএন/টিকে

মন্তব্য করুন