© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক / এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : এহসানুল মাহবুব জুবায়ের

শেয়ার করুন:
এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা : এহসানুল মাহবুব জুবায়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে।

যদিও আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। 

বিস্তারিত আসছে...

কেএন/টিকে

মন্তব্য করুন