© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত টাকা ছড়াচ্ছে বলে ইসিতে বিএনপির অভিযোগ

শেয়ার করুন:
জামায়াত টাকা ছড়াচ্ছে বলে ইসিতে বিএনপির অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৩ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদল সিইসির দেখা করে এ অভিযোগ করেন।

পরে এক ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, মেজর কয়েকটা আমাদের খুব অপছন্দনীয় ঘটনা ঘটেছে। 

যার জন্য আমরা মনে করেছি যে, এটা আমাদের না খালি, সারা দেশের মানুষ অপছন্দ করতেছে। আমরা মনে করেছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো দরকার, যাতে করে এরকম অপছন্দের কাজ আর না ঘটে। এর মধ্যে একটা হল যে আপনারা দেখেছেন, সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদের কাছে বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। এটা নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছে অনেক কিছু। ন্যায়-অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতোই। কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে, এ সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায়।

ইউটি/টিএ

মন্তব্য করুন