© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুষ্ঠু নির্বাচনের চাওয়া পূরণ হয়েছে: বিমানবাহিনী প্রধান

শেয়ার করুন:
সুষ্ঠু নির্বাচনের চাওয়া পূরণ হয়েছে: বিমানবাহিনী প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। সেই চাওয়া পূরণ হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খান বলেন, কোথাও বিশৃঙ্খলার কোনো তথ্য নেই। সবাই ভোট দিতে আসুন। অনেক বছর পর উৎসব মুখর ভোট দেখছি।

তিনি আরও বলেন, আকাশ থেকেও নজরদারি চালানো হচ্ছে। নতুন সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই।

সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন।

ইসির তথ্য অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।

এবার ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। আর হিজড়া ১২২০ জন।

আরআই/টিকে

মন্তব্য করুন